সরস্বতী পূজা ও ইসলাম। Saraswati Puja & Islam

শিরক


1️⃣"লোকমান হাকিম তাঁর পুত্রকে উপদেশ দিয়ে বললেনঃ হে বৎস! আল্লহর সঙ্গে শিরক করনা; কেননা শিরক সবচেয়ে বড় পাপ’’- (লোকমানঃ ১৩)

2️⃣আব্দুল্লাহ ইবনে মাসুদ রাঃ বলেন আমি রসুল সঃ কে জিজ্ঞাসা করলাম যে, কোনটি আল্লাহ্‌র নিকট সবচেয়ে বড় গুনাহ? তিনি বললেনঃ ‘’ যদি তুমি আল্লাহ্‌র সঙ্গে কাউকে শরীক করো অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন-( আহমাদ-১/৪৩৪)

✅জ্ঞান



1️⃣"করুনাময় আল্লাহ।শিক্ষা দিয়েছেন কোরআন,সৃষ্টি করেছেন মানুষ,তাকে শিখিয়েছেন বর্ণনা।" (আর রাহমানঃ ১-৪)

2️⃣‘'পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড় এবং তোমার প্রতিপালক মহা সম্মানিত। যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না’ (আলাক্বঃ ১-৫)
------------------------------------------------------------------------------
আমরা নিজেদের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, ইহুদি, জৈন, নাস্তিক, অজ্ঞেয়বাদী ইত্যাদি যা বলেই পরিচয় দেইনা কেন, প্রকৃত সত্য হচ্ছে আমরা মানুষ যাকে আল্লাহ তা'লা সৃষ্টি করেছেন। এবং মৃত্যুর পর তাঁর নিকট আমাদের জবাবদিহি করতে হবে।

প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সকলকে জ্ঞানের জন্য কোন দেব দেবী, মাটির মূর্তির (যার কোনো ভাল-মন্দ সাধন করার ক্ষমতা নেই) কাছে ধরনা না দিয়ে মহান আল্লাহর নিকট প্রতিটি বিষয়ে আবেদন জানাতে হবে। তাহলে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং 💖জান্নাত💖 প্রদান করবেন, যেখানে আমরা চিরদিন সুখে-শান্তিতে থাকতে পারবে। অন্যথা, আমাদের চিরদিন 🔥জাহান্নামের🔥আগুনে পুড়ে দুঃখ-কষ্ট সহ্য করতে হবে।

"হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করুন।" (সূরা ত্বাহাঃ আয়াত ১১৪)



Comments

Popular posts from this blog

পাহাড়ধস সম্পর্কিত ৫টি প্রশ্নের উত্তর

WHO Corona Virus (COVID-19) Update & Guidelines