গহীন আঁধারে আলোকের দিশা। লিরিক্স। Gohin Adhare Aloker Disha| Lyrics
[[গানের লিংক নিচে]]
[গহীন আঁধারে আলোকের দিশা
বিশ্বাসী এই কাফেলায় ধরো হাল
নকীবের বেশে মঞ্জিলে টানো
বৈরী বাতাসে উড়াতেই হবে পাল] *২
এসো বন্ধু এসো
দৃপ্ত শপথে চলবো
শহীদের এই কাফেলায়
বিজয়ের কথা বলবো
এসো বন্ধু এসো
[ভিতরে বাহিরে কষ্ট বাতাসে
বোবা কান্নার শব্দ
বুকের খাঁচাতে পাথরের শেল
যেনো মুখের ভাষাও স্তব্ধ] *২
[দাওয়াতের এই বরকতি পথে] *২
সাহসের সাথে চলবো
এসো বন্ধু এসো
দৃপ্ত শপথে চলবো
শহীদের এই কাফেলায়
বিজয়ের কথা বলবো
এসো বন্ধু এসো
[আঁধার তাড়িয়ে আলোক মিছিল
হাতে রাখি সবগুলো হাত
কোরানের ডাকে কন্ঠ জাগাবো
কেটে যাবে এই কালো রাত] *২
[জীবনের এই অসহ সময়ে
থাকবো কেমনে ঘুমে
চলো হে বন্ধু জাগতেই হবে
বিজয়ের মহাধুমে] *২
[রাশেদার দ্বীন আনতে জমিনে] *২
সব বাধা পায়ে দলবো
এসো বন্ধু এসো
দৃপ্ত শপথে চলবো
শহীদের এই কাফেলায়
বিজয়ের কথা বলবো
এসো বন্ধু এসো
দৃপ্ত শপথে চলবো
শহীদের এই কাফেলায়
বিজয়ের কথা বলবো
[শহীদের এই কাফেলায়
বিজয়ের কথা বলবো] *২
এসো বন্ধু এসো
Comments
Post a Comment